দিনাজপুরে প্রথমবারের মতো ৭ জন করোনায় আক্রান্ত
বাংলাপ্রেস ডেস্ক: দিনাজপুরে প্রথমবারের সাতজন ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় স্বামী-স্ত্রীসহ মোট তিনজন, ফুলবাড়ি উপজেলায় একজন ও নবাবগঞ্জ উপজেলায় তিনজন রয়েছেন। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন আব্দুল কুদ্দুস।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানা যায়, গত ৩০ মার্চ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর পর থেকে সোমবার ৪৬টি নমুনাসহ দিনাজপুর জেলা থেকে মোট ১৫৭টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। ৭৫টি নমুনার প্রাপ্ত রিপোর্টের মধ্যে সাতজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে।
শনাক্ত হওয়াদের মধ্যে সদর উপজেলার ৩ জনের বয়স ৩০ এর মধ্যে। এর মধ্যে একজন নারী। নবাবগঞ্জ উপজেলার এক জনের বয়স ২১, একজনের বয়স ২৪ এবং অন্যজনের বয়স ৫০। আক্রান্ত তিনজনই পুরুষ। ফুলবাড়ীতে আক্রান্ত ব্যক্তির বয়স ৩০।
জেলা সিভিল সার্জন আব্দুল কুদ্দুস মুঠোফোনে বলেন, (মঙ্গলবার) প্রথম সাতজনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়ল। করোনায় আক্রান্তদের যাবতীয় তথ্য আমাদের হাতে আছে। আক্রান্তদের পরিবারের লোকজনসহ হোম কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে। আর আক্রান্তদের আইসোলেশনে রাখা হবে।
দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান বলেন, বিষয়টি জানার সঙ্গেই জেলা করোনাভাইরাস কমিটির জরুরির বৈঠক ডাকা হয়েছে। সংশ্লিষ্ট এলাকাসহ পুরো জেলা লকডাউনের বিষয়ে আলোচনা চলছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি