৭ মে ২০২৬

দিনাজপুরে করোনা আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়ালো

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দিনাজপুরে করোনা আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়ালো

দিনাজপুর থেকে সংবাদদাতা: দিনাজপুরে ২শ’ অতিক্রম করেছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসিআর ল্যাব হতে ১৫০ জনের প্রাপ্ত নমুনার ফলাফলে জেলায় নতুন ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলো ২১৪ জন।

জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে সদরে ১১, চিরিরবন্দরে চার, বিরামপুরে তিন, পার্বতীপুরে তিন, বিরলে দুই, কাহারোলে এক, ফুলবাড়িতে এক ও নবাবগঞ্জ উপজেলায় একজন রয়েছেন। দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস জেলায় নতুন করে ২৬ জনের দেহে করোনায় আক্রান্তের খবরটি নিশ্চিত করেছেন।

এদিকে জেলায় আরও নতুন তিনজন সুস্থ হওয়ায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৮ জন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি