৫ মে ২০২৬

দিনাজপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দিনাজপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে ৪ জনের মৃত্যু
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে প্রাণ গেছে চারজনের। সোমবার (২৩ আগস্ট) বিকাল সাড়ে ৩ টার দিকে দিনাজপুর সদরের ৮নং উপশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ৮নং রেলঘুন্টি এলাকার আইনুল ইসলামের ছেলে সাজ্জাদ (১৩), বাবলু মিয়ার ছেলে আতিক (১৬), সাজু মন্ডলের ছেলে মিম (১০), কালিপুর এলাকার আপন (১৬)। এ সময় আহত হয়েছেন সাজু (১৭, ইদ্রিস আলীর ছেলে মমিনুল (১৬), মৃত সিদ্দিকের ছেলে হাসান (১৬) নামের আরও ৩ জন। জানা যায়, বিকেলে ৮নং ফুটবল মাঠে খেলা করছিল ওই কিশোরেরা। এ সময় বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুইজনকে আইসিইউতে রাখা হয়েছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি