দিনাজপুরে চৈত্র মাসেও মাঘের মতো শীত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে চৈত্র মাসেও মাঘ মাসের মতো শীতের আমেজ বিরাজ করছে। দুইদিন থেকে থেমে থেমে বৃষ্টি সূর্যের লুকোচুরি খেলায় পুরোপুরি শীতের আমেজ এনে দিয়েছে এই অঞ্চলে।
যারা শীতকে বিদায় জানিয়ে গরম কাপড় তুলে রেখেছিলেন তাদের অনেকেই আবার শীত পোশাক বের করতে বাধ্য হয়েছেন।
আজ বৃহস্পতিবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কিছুটা বাড়লেও শীতের রেশ কাটেনি। দুইদিনে বৃষ্টিপাত হয়েছে প্রায় ৫০ মিলিমিটার। এছাড়া থেমে থেমে বৃষ্টি হওয়ায় সূর্যের মুখ ঠিকমতো দেখা যাচ্ছে না। ফলে প্রকৃতিতে এসেছে শীতের আমেজ। অনেকের মতে এটা বিরূপ আবহাওয়া।
এদিকে, হিমেল হাওয়ার কারণে বৃহস্পতিবার বিকালে অনেক পথচারীকে গরম কাপড় পরে চলাফেরা করতে দেখা গেছে। বৃষ্টির কারণে রাস্তা-ঘাটে লোকজনের চলাচল ছিল কম। বিরূপ আবহাওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতার পরিমাণ ছিল নগণ্য।
আবহাওয়া অফিস বলছে, এ ধরনের আবহাওয়া আরও দুই একদিন থাকতে পারে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি