
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় উপজেলা পুষ্টি কর্মপরিকল্পনা অনলাইন মনিটরিং বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) বেলা ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন জানো প্রকল্পর। উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রানী রায় এঁর সভাপতিত্বে জানো প্রকল্প, ইএসডিও’র সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোরসিয়া রহমানের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসাবে, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ কুঞ্জকলী রায়, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার রায়, উপজেলা ভেটেনারী সার্জন ডাঃ সহিদুল ইসলাম, জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার শরিফ আহম্মেদ শাহ্ধসঢ়;, জানো প্রকল্প, কেয়ার বাংলাদেশের আইসিটি কনসালটেন্ট শরিফুল কাদির, হাসিনুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোরসিয়া রহমান বলেন, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে অনলাইনের মাধ্যমে পুষ্টি সেবা সবার মাঝে পৌছে দিতে এ প্রকল্পের অধিনে ব্যপক কর্মসূচি গ্রহন করা হয়েছে।
প্রকল্পটি ইউরোপিয় ইউনিয়ন এর অর্থায়নে অষ্ট্রিয়ান ডেভলপমেন্ট কো-অপারেশন কেয়ার বাংলাদেশ ও প্লান ইন্টারন্যাশনাল এর কারিগরী সহায়তায় জাতীয় পর্যায়ের বে-সরকারী সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রকল্পটি ২০১৮ সালের ১সেপ্টেম্বর হতে রংপুর জেলার তারাগঞ্জ, কাউনিয়া, গংঙ্গাচড়া এবং নীলফামারী জেলার কিশোরগঞ্জ, নীলফামারী সদর, জলঢাকা ও ডোমার উপজেলায় একযোগে কাজ করে সরকারের সমম্বিত পুষ্টি কার্যক্রমকে সহায়তা করে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]