৭ মে ২০২৬

ডিম্বাণু বিক্রি করে পড়াশোনার খরচ চালাচ্ছেন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডিম্বাণু বিক্রি করে পড়াশোনার খরচ চালাচ্ছেন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী
নিজস্ব প্রতিবেদক: নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ মেটাতে এক তরুণী পড়ার খরচ পরিশোধ করছেন নিজের ডিম্বাণু বিক্রি করে। তিনি নিজের পড়াশোনার খরচ মেটাতে হিমসিম খাচ্ছিলেন। কাসান্ড্রা জোনস নামের ওই তরুণী জানিয়েছেন, নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ চালাতে তাকে প্রায় ১ লাখ ৬০ হাজার ডলার ধার করতে হয়েছিল। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৩৭ লাখ টাকার বেশি। মজার কথা, তিনি একা নন। বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ চালাতে ধার নিয়ে তা ফেরত দিতে সমস্যায় পড়েন অনেকেই। সেই ধার শোধ করতে গিয়ে অনেকেরই নাভিশ্বাস ওঠে। এত দিন এই বিষয়গুলো নিয়ে টুকটাক আলোচনা চললেও কাসান্ড্রার ঘটনাটি সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। পড়াশোনার খরচ চালাতে কী অবস্থা হচ্ছে অনেকের তা এখন স্পষ্ট। ২৮ বছরের তরুণী জানিয়েছেন, ধার শোধ করতে এরই মধ্যে পাঁচবার নিজের ডিম্বাণু বিক্রি করেছেন তিনি। তাতে তার মোট আয় হয়েছে ৫০ হাজার ডলার। এখনও বাকি এক লাখ ১০ হাজার ডলার। এভাবে ডিম্বাণু বিক্রি করে ধার শোধ করার ফলও ভয়াবহ হতে পারে। চিকিৎসকরা তাকে জানিয়েছেন, ডিম্বাণু দেওয়া মোটেই রক্তদানের মতো নয়। যিনি দিচ্ছেন, তার ক্ষেত্রে ভবিষ্যতে দেখা দিতে পারে নানা সমস্যাও। যেমন কোলন ক্যান্সার, ভবিষ্যতে আর মা হতে না পারার মতো সমস্যা। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি