দিল্লিতে মহিলা সাংবাদিককে ধাওয়া, পর পর গুলি...

বিদেশ ডেস্ক : ফের দুষ্কৃতীদের হামলার শিকার এক মহিলা সাংবাদিক৷ এবার ঘটনাস্থল দিল্লি৷ শনিবার রাতে পূর্ব দিল্লির অশোকনগরে সাংবাদিকের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় অভিযোগ৷ মুখ বাঁধা অবস্থায় সাংবাদিককে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়৷ গুরুতর জখম অবস্থায় জখম সাংবাদিক মিতালি চান্দোলা ধর্মশিলা হাসপাতালে ভর্তি ৷
শনিবার অফিস থেকে বেরোতে বেশ দেরি হয়ে যায় মিতালির ৷ গভীর রাতে অফিসের কাজ সেরে নয়ডা থেকে দিল্লিতে ফিরছিলেন তিনি৷ বেরনোর পরই মিতালি বুঝতে পারেন একদল যুবক তাঁর গাড়ি ধাওয়া করছে৷ ছুঁড়তে থাকে ডিম৷ গতি বাড়িয়ে গাড়ি নিয়ে কোনওক্রমে ঘটনাস্থল ছাড়ার চেষ্টা করেন ওই সাংবাদিক৷ কিন্তু দুষ্কৃতীরা কিছুতেই তা করতে দেবে না৷ আচমকাই মিতালির গাড়ি ওভারটেক করে এগিয়ে যায় ওই যুবকের দল৷
মিতালির গাড়ির পথ আটকায়৷ বাধ্য হয়ে গাড়ি থামানো হয়৷ পরপর দুটি গুলি চালায় দুষ্কৃতীরা৷ প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়৷ তবে দ্বিতীয় গুলিটি গাড়ির সামনের জানলার কাঁচ ভেঙে ভিতরে ঢুকে যায়৷ মিতালির হাতে গুলি লাগে৷ যন্ত্রণায় কাতরাতে শুরু করেন সাংবাদিক৷
পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় ওই যুবকেরা৷ এরপর বহু কষ্টে ধর্মশিলা হাসপাতালে যান মিতালি৷ আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁর৷ চিকিৎসকরা জানিয়েছেন বিপন্মুক্ত মিতালি৷ পুলিশকে গোটা ঘটনাটি সবিস্তারে জানিয়েছেন ওই সাংবাদিক৷ তাঁর দাবি, মুখে কাপড় বাঁধা অবস্থাতেই হামলা চালিয়েছে দুষ্কৃতীরা৷
রবিবার বিকাল পর্যন্ত এই ঘটনায় এখনও কেউই গ্রেপ্তার হয়নি৷ অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷ সাংবাদিককে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ফের একবার রাজধানীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে৷
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি