দিল্লির কারণে ক্ষমতা হারিয়েছি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক : অবশেষ মুখ খুললেন পদচ্যুত নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। গদি হারানোর জন্য সরাসরি ভারতকে দায়ী করলেন তিনি। ওলির দাবি, একাধিক সংবেদনশীল ইস্যুতে নয়াদিল্লিকে চ্যালেঞ্জ করার সাহস দেখানোয় তাঁকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। ঠিক ঠিক কোন ইস্যুর কথা জানিয়েছেন ওলি?
একটি সূত্রে জানা গিয়েছে, ওলি এখন নেপাল সেনার আশ্রয়ে শিবপুরি ব্যারাকে রয়েছেন। সেখান থেকে তিনি দাবি করেছেন, ভারতের রেগে যাওয়ার অন্যতম কারণ লিপুলেখ বিতর্ক। যে এলাকাকে নিজেদের অঞ্চল বলে দাবি দিল্লির, ওলির সরকার তা নেপালের এলাকা বলে দাবি করেছে। এছাড়াও অযোধ্যা তথা রামের জন্মস্থান নিয়ে ভিন্ন দাবি করায় তাঁকে রাজনৈতিক ক্ষমতা হারাতে হয়েছে, দাবি নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর। সরাসরি বলেন, “অযোধ্যায় রামের জন্মস্থান, এই বিষয়ে বিরোধিতা করায় আমি ক্ষমতা হারিয়েছি।” জানা গিয়েছে, নিজের দলের সাধারণ সম্পাদককে চিঠি লিখি ক্ষমতা হারানো বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ওলি।
বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি