৬ মে ২০২৬

দিল্লির আকাশে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দিল্লির আকাশে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল

বাংলাপ্রেস ডেস্ক: করোনা ভাইরাসের কারণে ভারতের রাজধানী নয়া দিল্লির বেহাল দশা। এরইমাঝে দিল্লিতে পঙ্গপালের সতর্কতা জারি হলো। পাশের শহর গুরুগ্রামের (আগের গুরগাঁও) আকাশে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল দেখা গেছে। সংবাদমাধ্য বিবিসি জানিয়েছে, এই শহরে এবারই প্রথম পঙ্গপাল দেখা গেছে।

বিভিন্ন ফুটেজ ও ভিডিও ক্লিপে দেখা যায় হাজারে হাজারে পঙ্গপাল বিল্ডিং ও ছাদের ওপর দিয়ে উড়ে যাচ্ছে।

মাসখানে আগে অবশ্য দেশটির মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান ও মধ্যপ্রদেশে পঙ্গপাল হানা দেয়। এরপর পাঞ্জাবের কিছু অংশ, উত্তর প্রদেশের পশ্চিম প্রান্ত হয়ে হরিয়ানায় আসে। এবার দিল্লির নিকটে হামলা দিল।

টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, শনিবার দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রায় শহরের দক্ষিণ ও পশ্চিম জেলা কর্তৃপক্ষকে উচ্চ সতর্কতা দিয়েছেন।

এদিকে পঙ্গপালকে তাড়াতে গুরুগ্রামে বাসিন্দাদের হাঁড়ি এবং কলস বা ড্রাম ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া এএনআই নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, দিল্লি ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে উড্ডয়ন করা বিমানের পাইলটদের সতর্ক থাকতে বলা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি