৭ মে ২০২৬

ডিএসসিসির দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন মেয়র তাপস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডিএসসিসির দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন মেয়র তাপস

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রভাবশালী দুই শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

দায়িত্বগ্রহণের পরে অফিসের প্রথম দিনেই দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের ঘোষণা দিয়ে এমন ব্যবস্থা নিলেন নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

চাকরিচ্যুত দুই কর্মকর্তা হলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ. আসাদুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার। এ দুজনের বিরুদ্ধে কমিশন বাণিজ্য, দুর্নীতিসহ নানা অভিযোগ রয়েছে।

এ বিষয়ে প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার বলেন, আমি এ বিষয়ে কিছু জানিনা।

এ বিষয়ে জানতে চাইলে ডিএসসিসির নতুন দায়িত্বপ্রাপ্ত সচিব আকরামুজ্জামান বলেন, ওনাদের দুজনকে টারমিনেশন করা হয়েছে। চাকরি থেকে অপসারণ করা হয়েছে। সিটি করপোরেশন আইন মোতাবেক, করপোরেশন যদি মনে করে যে কাউকে চাকরি থেকে বাদ দেওয়া দরকার, সেক্ষেত্রে তিন মাসের বেতন দিয়ে তাকে বিদায় করে দিতে পারে। এ দুই কর্মকর্তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।

মো. আসাদুজ্জামান ও ইউসুফ আলী সরদারের নামে জারি করা আদেশে বলা হয়েছে, দুজনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারী চাকরি বিধিমালা ২০১৯ এর ৬৪(২) মোতাবেক জনস্বার্থে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বার্থে চাকরি হতে অপসারণ করা হলো।

গত ১ ফেব্রুয়ারির নির্বাচনে মেয়র নির্বাচিত তাপস শনিবার (১৬ মে) দুপুরে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এরপর অনলাইন বিফ্রিংয়ে তিনি বলেন, আগেও বলেছি দুর্নীতি রোধ করব। আজও বলছি প্রথম থেকেই ডিএসসিসির দুর্নীতি রোধে কাজ করব।

এরপর আজ প্রথম অফিসে গিয়ে তিনি বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। সেখানে মেয়র দুর্নীতি এবং দায়িত্ব পালনে কোনোরূপ শৈথিল্য বরদাশত করবেন না বলে কর্মকর্তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি