৪ মে ২০২৬

ধূমপান না করেও ঠোঁট কালো, যেভাবে ফিরবে গোলাপি আভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৫:১৩ এএম
ধূমপান না করেও ঠোঁট কালো, যেভাবে ফিরবে গোলাপি আভা

বাংলাপ্রেস ডেস্ক:   ধূমপানের কারণে আপনার ঠোঁট কালো হয়ে গেছে। কিন্তু আপনি জানেন কি, ধূমপান না করেও আপনার ঠোঁট কালো হয়ে যেতে পারে। সূর্যের অতিবেগুনি রশ্মি ও অত্যধিক লিপস্টিক ব্যবহারের ফলেও ঠোঁট কালো হয়ে যায়। আবার অনেক সময়ে ডিহাইড্রেশন, জেনেটিক্স কিংবা হরমোনের ভারসাম্যহীনতার কারণেও ঠোঁট কালো হয়ে যাওয়া একটি কারণ। কিন্তু কালো ঠোঁট কারওই পছন্দ নয়— না আপনার স্ত্রীর, না আপনার স্বামীর। আপনি চাইলে দ্রুতই এ সমস্যার সমাধান করতে পারেন।

 

চলুন জেনে নেওয়া যাক, ঘরোয়া উপায়ে কীভাবে ঠোঁটের রূপ বদলে দেবেন—

আপনার ঠোঁটের কালচে ভাব দূর করুন ঘরোয়াভাবে। ঠোঁটের ওপর লেবুর রস লাগাতে পারেন। লেবুর রসে থাকা ব্লিচিং উপাদান ঠোঁটের কালচে ভাব দূর করে দেয়। এ ছাড়া দুধের সঙ্গে গোলাপের পাপড়ি বেটে ঠোঁটের ওপর মাখলেও দূর হবে আপনার কালো ঠোঁটের রং। এই লিপ মাস্কও ঠোঁটের গোলাপি আভা ফিরিয়ে আনতে বাধ্য।

এ ছাড়া রোদের হাত থেকে সুরক্ষিত রাখুন ঠোঁট। ইউভি রশ্মি ঠোঁটের গোলাপি আভা কেড়ে নিতে পারে। তাই রোদে বেরোনোর আগে ঠোঁটের যত্ন নেওয়া ভীষণ জরুরি। কারণ ত্বকে মাখার সানস্ক্রিন ঠোঁটে লাগানো যায় না। তাই এফপিএফ রয়েছে, এমন লিপ বাম ব্যবহার করুন। এফপিএফ ১৫ যুক্ত লিপ বাম ঠোঁটের সুরক্ষা কবচ হিসেবে কাজ করে থাকে।

আর ঠোঁটে এক্সফোলিয়েট করুন। কারণ ঠোঁট এক্সফোলিয়েট করলে মৃত কোষ ও শুকনো চামড়া পরিষ্কার হয়ে যায়। এতে ঠোঁট নরম ও কোমল হয়ে ওঠে। এর পাশাপাশি ঠোঁটের কালো দাগও দূর হয়ে যায়। তবে স্ক্রাব এড়িয়ে চলুন। চিনির সঙ্গে অলিভ অয়েল কিংবা মধু মিশিয়ে ঠোঁটের ওপর ঘষলে কালো ঠোঁটের রূপ বদলে দেবে। এভাবে ২-৩ দিন অন্তর এ কাজ করলে ভালো ফল পাবেন।

আবার ঠোঁট হাইড্রেটেড রাখুন প্রতিনিয়ত। আর হাইড্রেশনের জন্য প্রচুর পরিমাণে পানি পান করুন। এর পাশাপাশি ঠোঁটেও ময়েশ্চারাইজার বা বোরোলিন লাগাতে পারেন। নারিকেল তেল, শিয়া বাটা, আমন্ড অয়েল কিংবা ভিটামিন 'ই' অয়েল রয়েছে এমন ময়েশ্চারাইজার বেছে নিন। প্রয়োজনে লিপ বামও ব্যবহার করতে পারেন।

সবশেষে একটি কথা না বললেই নয়; ধূমপান ও চা-কফি এড়িয়ে চলুন। কারণ ধূমপান করলে ঠোঁট পুড়বেই। এমনকি অতিরিক্ত চা-কফি খেলে ঠোঁট কালো হয়ে যায়। তাই ধূমপানের পাশাপাশি চা-কফিও পান করা উচিত নয়। আর ক্যাফেইন কম এমন চা খেতে পারেন। তবে এ ক্ষেত্রে ক্যামোমাইল টি, পুদিনার চা, দারুচিনির চা খেতে পারেন।


বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি