৮ মে ২০২৬

ধুনটে যুবলীগ নেতাসহ ৬জনের বিরুদ্ধে মামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে যুবলীগ নেতাসহ ৬জনের বিরুদ্ধে মামলা

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা : বগুড়ার ধুনট সাব-রেজিষ্ট্রী কার্যালয়ে চাঁদাবাজি নিয়ে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ধুনট উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম বাদী হয়ে যুবলীগ নেতা ফজলুল হক সহ ৬জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ফজলুল হককে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। মামলা সূত্রে জানা যায়, বুধবার সাব রেজিষ্ট্রী কার্যালয়ে দলিল নিবন্ধনের নামে সরকারি ফি’র বাইরে অতিরিক্ত হারে টাকা আদায় করে যুবলীগের নেতাকর্মীরা। এই টাকার ভাগ বাটোয়ারা নিয়ে যুবলীগের নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। এ ঘটনা নিয়ে দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলামসসহ (৩৮) ৩জন আহত হন। এ সময় ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনকালে কালেরপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ঈশ্বরঘাট গ্রামের দলিল লেখক ফজলুল হক (৩২) আটক করে পুলিশ।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, বুধবার সাব-রেজিষ্ট্রী কার্যালয়ে ঘটনাস্থল থেকে ফজলুল হককে আটক করা হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলায় আসামী ফজলুল হককে গ্রেপ্তার দেখিয়ে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি