৬ মে ২০২৬

ধুনটে ভূমি সেবা সপ্তাহের র‌্যালী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে ভূমি সেবা সপ্তাহের র‌্যালী

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : ভূমি উন্নয়ন করসহ ভূমি খাতে গতিশীলতা আনয়নের লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে দিবসটি উপলক্ষে একটি র‌্যালী উপজেলা পরিষদের গেট থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা। এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, শিক্ষক মোহাম্মদ আলী, আব্দুস সালাম, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী নুরুল ইসলাম, আবু সাইদ হেলাল, প্রভাস চন্দ্র, ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল কাসেম, রনজু সরকার, শহিদুল ইসলাম তোতা, আবুল হাসনাত মোঃ সাজেদুল হক, শামীমুজ্জামান ও মনিরুজ্জামান আকন্দ প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি