৭ মে ২০২৬

ধুনটে ভোটার তালিকা হালনাগাদ প্রশিক্ষন কর্মশালা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে ভোটার তালিকা হালনাগাদ প্রশিক্ষন কর্মশালা

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় নির্বাচন কার্যালয়ের আয়োজনে ভোটার তালিকা হালনাগাদ কাজের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের একদিনের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম। ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ।

উক্ত কর্মশালায় আরো বক্তব্য রাখেন, বগুড়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম জাকির হোসেন, শাজাহানপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, দুপচাচিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ইকবাল হোসেন, সোনাতলা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মশিউর রহমান ও ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম প্রমূখ। উল্লেখ্য উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২২৭টি গ্রামে বাড়ি বাড়ি ঘুরে ভোটার তালিকা হালনাগাদ কাজের জন্য ২৩ জন সুপারভাইজার ও ১১১জন তথ্য সংগ্রহকারী প্রশিক্ষনে অংশ গ্রহন করেন।

আগামী ২৫ আগষ্ট থেকে তথ্য সংগ্রহ এবং ৪ অক্টোবর ছবি তোলার কাজ শুরু হবে। গত ২০০৪ সালের ১ জানুয়ারীর আগে যারা জন্ম গ্রহন করেছেন, তারা হালনাগাদ ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হতে পারবেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি