৮ মে ২০২৬

ধুনটে উৎসবমুখর পরিবেশে স্টুডেন্টস ক্যাবিনেট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে উৎসবমুখর পরিবেশে স্টুডেন্টস ক্যাবিনেট

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলায় ৩৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৬টি দাখিল মাদরাসার ৫২টি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে তাদের ভোট প্রদান করে।

ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেন। ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আলহাজ্ব মশিউর রহমান, সহকারী প্রধান শিক্ষক তফিজ উদ্দিন ও সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ। উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মোট ৪১৬টি পদের বিপরীতে মোট ৮৭০ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৯৬১জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে আট সদস্যের স্টুডেন্টস ক্যাবিনেট। ষষ্ঠ থেকে দশম শ্রেণির যেকোনো ছাত্রছাত্রী নির্বাচনে প্রার্থী হয়েছিল। একজন ভোটার ব্যালটের মাধ্যমে সর্বোচ্চ আটটি ভোট প্রদান করেছে। এর মধ্যে প্রতি শ্রেণিতে একটি করে এবং যেকোনো তিন শ্রেণিতে সর্বোচ্চ দুটি করে ভোট প্রদান করে। প্রতি শ্রেণি থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত হয়েছে। পাঁচ শ্রেণিতে পাঁচজন নির্বাচনের পর তাদের মধ্য হতে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত তিনজন প্রতিনিধি নির্বাচিত হয়।

স্টুডেন্টস কেবিনেটের নির্বাচিত প্রতিনিধিরা প্রথম সভায় একজন প্রধান প্রতিনিধি মনোনীত করবে। একই সঙ্গে প্রত্যেকের দায়িত্ব বণ্টন এবংসারা বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করবে। পাশাপাশি প্রতিটি শ্রেণি থেকে দু’জন করে সহযোগী সদস্য মনোনীত করতে হবে, যারা নির্বাচিত প্রতিনিধিদের সহায়তা করবে। তাদের ভোটাধিকার থাকবে না। প্রতিষ্ঠানের পরিবেশ সংরক্ষণ- বিদ্যালয়, আঙিনা ও টয়লেট পরিষ্কার এবং বর্জ্য ব্যবস্থাপনা, পুস্তক ও শিখন সামগ্রী, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও সহপাঠ কার্যক্রম, পানিসম্পদ, বৃক্ষ রোপণ ও বাগান তৈরি ইত্যাদি দিবস ও অনুষ্ঠান উদযাপন, অভ্যর্থনা ও আপ্যায়ন এবং আইসিটি এই ৮টি প্রধান দায়িত্বে আটজন নির্বাচিত প্রতিনিধি দায়িত্ব পালন করবেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি