৬ মে ২০২৬

ধুনটে তথ্য অধিকার আইনের প্রশিক্ষণ কর্মশালা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে তথ্য অধিকার আইনের প্রশিক্ষণ কর্মশালা

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন ও তথ্য কমিশনের আয়োজনে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত ধুনট উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল করিম। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহানা, ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ইউপি সচিবগণ অংশ নেন।

সভায় প্রধান অতিথি বলেন, তথ্য পাওয়া দেশের সব জনগণের অধিকার। তাই বর্তমান সরকার এ আইন বাস্তবায়নে কাজ করছে। আইনটি বাস্তবায়ন হলে জনগণের সঙ্গে সরকারের নিবিড় সম্পর্ক গড়ে উঠবে। একইসঙ্গে এই প্রশিক্ষণের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও দপ্তরগুলোর কার্যক্রমে জবাবদীহিতা নিশ্চিত হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি