৭ মে ২০২৬

ধুনটে তালাকপ্রাপ্ত নারীকে হত্যা চেষ্টার অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে তালাকপ্রাপ্ত নারীকে হত্যা চেষ্টার অভিযোগ

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনট উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আছিয়া খাতুন (৪৫) নামে তালাকপ্রাপ্ত এক গৃহবধূকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে।

বুধবার বিকেলে ৫টার দিকে এ ঘটনায় ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছে নির্যাতিত ওই নারীর সন্তান আশরাফুল ইসলাম। আছিয়া খাতুন উপজেলার মথুরাপুর ইউনিয়নের কাশিয়াহাটা গ্রামের বাসিন্দা। অভিযোগ সূত্রে জানা যায়, হতদরিদ্র আছিয়া খাতুনকে প্রায় ১৫ বছর আগে তালাক দেয় তার স্বামী হযরত আলী। এরপর থেকে তার একমাত্র সন্তান আশরাফুল আলমকে নিয়ে কাশিয়াহাটা গ্রামে বসবাস করেন। গত ১৭ জুন দুপুরের দিকে আছিয়া খাতুনের একটি বাছুর গরু প্রতিবেশী আলতাব হোসেনের ছেলে বাদশা তালুকদারের ঘাসের জমিতে প্রবেশ করে। এসময় বাদশা তালুকদার ক্ষুব্ধ হয়ে বাছুর গরুকে পেটাতে থাকে। আছিয়া খাতুন তার গরুটি রক্ষা করার জন্য ঘটনাস্থলে পৌঁছলে বাদশা তালুকদার তাকেও মারপিট শুরু করে। এক পর্যায়ে আছিয়া খাতুনকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে বাদশা তালুকদার। এসময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাদশা তালুকদারের হাত থেকে আছিয়াকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় নির্যাতিত নারীর ছেলে আশরাফুল ইসলাম বাদী হয়ে বাদশা তালুকদারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

এ বিষয়ে বাদশা তালুকদার বলেন, আছিয়ার গরু আমার ক্ষেতের ঘাস খেয়ে সাবাড় করছিলো। আমি ওই গরুটিকে তাড়াতে গেলে আছিয়া লাঠি দিয়ে আমাকে আঘাত করে। এসময় তার হাতের লাঠি কেড়ে নিয়ে তাকে মারতে উদ্যত হই। কিন্তু তাকে মারপিট করা হয়নি। তারপরও থানায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। ধুনট থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিকুর রহমান বলেন, এ ঘটনায় একটা অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি