৭ মে ২০২৬

ধুনটে স্বেচ্ছায় গৃহবন্দিদের মাঝে চাল বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে স্বেচ্ছায় গৃহবন্দিদের মাঝে চাল বিতরণ

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের স্বেচ্ছায় গৃহবন্দি নিম্ন আয়ের ২০০টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে মানবিক সহায়তা হিসাবে বিতরণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এসব চাল বরাদ্দ দেওয়া হয়।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদ চত্বরে এসব চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ তারেক হেলাল, ধুনট উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, ইউপি সদস্য জয়নাল আবেদীন, শহিদুল ইসলাম, আবু বক্কর, জরিনা বেগম, আছমা খাতুন, আব্দুর রশিদ, বাবুল মন্ডল প্রমূখ। উল্লেখ্য, এ উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকার জন্য ২৫ মেট্রিকটন চাল ও নগদ এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এরমধ্যে পৌরসভায় ৫ মেট্রিকটন ও প্রত্যেক ইউনিয়ন এলাকায় ২ মেট্রিকটন করে চাল বরাদ্দ দেওয়া হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি