৬ মে ২০২৬

ধুনটে স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন করা হয়েছে।

মঙ্গলবার সূর্যদয়েরর সাথে সাথে ৩১বার তোপধ্বনি ও ধুনট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। এরপর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে গণকবর জিয়ারত ও দোয়া, ধুনট সরকারি ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে সকাল ৮টায় সারা দেশের ন্যায় একযোগে জাতীয় সংগীত পরিবেশন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, পায়রা উড়িয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ ও ডিসপ্লে এবং রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন।

পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহানা, বগুড়া সরকারি আযিযুল হক কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মতিয়ার রহমান সাজু, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ টিআইএম নুরুন্নবী তারিক, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি, মুক্তিযোদ্ধা আজাহার আলী ভূইয়া, কলামিষ্ট রেজাউল হক মিন্টু, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম প্রমুখ। এছাড়াও মসজিদ, মন্দির, গীর্জায় বিশেষ দোয়া প্রার্থনা, ধুনট হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশনা, ধুনট সরকারি এন.ইউ. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন বনাম মুক্তিযোদ্ধা সংসদের প্রিতি ভলিবল প্রতিযোগিতা এবং ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি