৭ মে ২০২৬

ধুনটে সরকারি গুদামে ধান সংগ্রহের উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে সরকারি গুদামে ধান সংগ্রহের উদ্বোধন

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া)থেকে: বগুড়ার ধুনট উপজেলায় সরকারি গুদামে কৃষকদের কাছ থেকে দ্বিতীয় পর্যায়ের বোরো ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ধুনট এলএসডি খাদ্য গুদামে ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, রেজাউল করিম রেজা, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, উপজেলা খাদ্য কর্মকর্তা পরিতোষ কুমার কুন্ডু, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাহাবুদ্দিন, ধুনট উপজেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান লাল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমুখ। উল্লেখ্য ধুনট উপজেলায় দ্বিতীয় পর্যায়ে কৃষকদের কাছ থেকে ৮৩৫ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি