৬ মে ২০২৬

ধুনটে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মহিলা সমাবেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মহিলা সমাবেশ

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনট উপজেলায় সরকারের ১০টি বিশেষ উদ্যোগের ব্রান্ডিং, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা সমূহের অর্জন (এসডিসি), সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধ, সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে মহিলা সমাবেশ ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার দুপুর ১২টার দিকে বগুড়া জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বেড়েরবাড়ি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলার সিনিয়র তথ্য কর্মকর্তা মজিবর রহমান।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা সহকারী তথ্য কর্মকর্তা মীর মোঃ আব্দুর রহিম, এ্যালাউনসার জুলফিকার মোঃ আব্দুর রউফ, বেড়েরবাড়ি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু বকর সিদ্দিক, নূরজাহান বেগম, নূর ফাওজিয়া নাইস ও দীপা রানী রায়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জেলা তথ্য অফিসের শিল্পী আব্দুর রাজ্জাক, জগদিশ চন্দ্র দাস, রুলি বেগম, শহীদুল ইসলাম ও পরিতোষ কুমার প্রমুখ।

উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ হলো, একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি