৮ মে ২০২৬

ধুনটে সমাজসেবা দিবস পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে সমাজসেবা দিবস পালিত

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: সমাজসেবায় দেশ গড়ি, সামজিক নিরাপত্তা নিশ্চিত করি, এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ধুনট উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ধুনট উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, পপি রানি পোদ্দার, ধুনট উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবহান, রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, লাল মিয়া, ধুনট উপজেলা শিল্পাকলা একাডেমির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন তরফদার প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি