৭ মে ২০২৬

ধুনটে স্কুলছাত্রীকে যৌন হয়রানীর প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে স্কুলছাত্রীকে যৌন হয়রানীর প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় প্রেমে সাড়া না পেয়ে স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে পাটক্ষেতের ভেতর যৌন হয়রানীর চেষ্টা করে মিঠু মন্ডল (৩০) নামে এক বখাটে কৃষক। মিঠু মন্ডল উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের আলতাব আলীর ছেলে। কৃষক মিঠু মন্ডলের বিরুদ্ধে বুধবার মধ্যরাতে থানায় মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার সোনাহাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বখাটে মিঠু মন্ডলকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে বিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফরিদপুর গ্রামের এক কিশোরী সোনাহাটা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। প্রায় এক বছর ধরে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেয় কৃষক মিঠু মন্ডল। কিন্ত কৃষকের প্রেমে সাড়া দেয়নি মেয়েটি।

এ কারনে স্কুলে যাতায়াতের পথে মিঠু মন্ডল মেয়েটিকে উত্যক্ত করে। মেয়েটির পক্ষ থেকে এ বিষয়টি মিঠুর মা-বাবাকে জাননো হয়। কিন্ত মিঠুর পরিবারের পক্ষ থেকে কোন বিচার পায়নি মেয়েটি। পরিবারের কাছে বিচার চাওয়ায় মেয়েটির উপর ক্ষুব্ধ হয়ে ওঠে মিঠু। গত মঙ্গলবার সকালের দিকে মিঠু মন্ডল নান্দিয়ারপাড়া গ্রামে ফাঁকা মাঠে পাট ক্ষেতের ভিতর লুকিয়ে ছিল। অবস্থায় মেয়েটি স্কুলের উদ্যেশে বাড়ি থেকে বের হয়ে মিঠুর পাট ক্ষেতের পাশের রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল। এ সময় মেয়েটিকে টেনেহেচড়ে পাট ক্ষেতের ভেতর নিয়ে শরীরের বিভিন্ন অংগে হাত দিয়ে যৌন হয়রানীর চেষ্টা করে মিঠু মন্ডল। তখন মেয়েটির চিৎকারে একই মাঠে কাজ করতে থাকা কয়েকজন কৃষক ঘটনাস্থলে পৌছলে মিঠু কৌশলে সটকে পড়ে।

এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে বুধবার রাতে মিঠু মন্ডলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। ঘটনার পর থেকে মিঠু পলাতক রয়েছে। সোনাহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল ইসলাম বলেন, আসামীকে গ্রেপ্তারের দাবীতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে। সংবাদ পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিদ্যালয়ে পৌঁছে গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে গেছে। এখন পরিবেশ মোটামুটি শান্ত রয়েছে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, মামলার আসামী মিঠু মন্ডলকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি