৪ মে ২০২৬

ধুনটে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, শালা-দুলাভাই গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, শালা-দুলাভাই গ্রেপ্তার

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনট উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে ঘটনাস্থল থেকে শ্যালক ও দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, রাজশাহীর দূর্গাপুর উপজেলার হায়াতপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে রাসেল উদ্দিন (২৫) ও তার দুলাভাই একই এলাকার আমোনিয়া গ্রামের বাবুল হোসেনের ছেলে শাহীদ আলম (৩৫)। বুধবার সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার গোপালনগর ইউনিয়নের আড়িয়ামোহন গ্রামের আদর্শ কৃষক ফজলার রহমানের মেয়ে স্থানীয় খাটিয়ামারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। মোবাইল ফোনের রং নম্বর থেকে ওই ছাত্রীর সাথে বখাটে রাসেল উদ্দিনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

রাসেল উদ্দিন নিজের প্রকৃত নাম পরিচয় গোপন রেখে ছদ্ম নামে প্রায় ৫ মাস ধরে ওই ছাত্রীর সাথে চুটিয়ে প্রেম করে আসছে। এ অবস্থায় মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে রাসেল তার দুলাভাইকে সাথে নিয়ে আড়িয়ামোহন গ্রামে আসে।

এক পর্যায়ে স্কুলছাত্রীকে অপহরণের উদ্দ্যেশে কৌশলে বাড়ি থেকে বের করে জোরপূর্বক সিএনজি চালিত অটোরিকাশায় তোলার চেষ্টা করে। এসময় স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন আড়িয়ামোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে রাসেল তার দুলাভাইকে আটক করে। এদিকে জনতার উপস্থিতি টের পেয়ে অটোরিকশার অজ্ঞাত চালক ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে গেছে।

মঙ্গলবার সন্ধ্যার দিকে সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে রাসেল ও তার দুলাভাইকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে বখাটে রাসেল উদ্দিন ও তার দুলাভাই শাহীদ আলমের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা দায়ের করেছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত দুই আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। স্কুলছাত্রীর জবানবন্দী রেকর্ড করার জন্য বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি