৮ মে ২০২৬

ধুনটে শিশু শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে শিশু শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: বগুড়ার ধুনট পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর ৩টার দিকে ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ। ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, ভরনশাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি প্রভাষক রকিবুল হাসান বিদ্যুৎ, ধুনট পৌরসভার কাউন্সিলর ফজলুল হক সোনা, ধুনট উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম শহিদুল ইসলাম, জিঞ্জিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও পুর্ব ভরনশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি