৭ মে ২০২৬

ধুনটে সিঁধ কেটে ঘরে ঢুকে ৪ জনকে অচেতন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে সিঁধ কেটে ঘরে ঢুকে ৪ জনকে অচেতন

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে বাবা ও ছেলেসহ একই পরিবারের ৪ জনকে অচেতন করেছে দূর্বৃত্তরা। একই সাথে গৃহকর্তার পোষা কুকুরটি অচেতন হয়ে বাড়ির উঠানে পড়ে আছে।

বুধবার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভুতবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিরা হলো, উপজেলার ভুতবাড়ি গ্রামের আফজাল হোসেনের ছেলে বদিউজ্জামান (৫০) তার স্ত্রী ফুলেরা খাতুন (৪৫), ছেলে রাসেল মাহমুদ (২৮) ও পুত্রবধু রেখা খাতুন (২২)।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে থানা পুলিশ অসুস্থ ব্যক্তিদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনমজুর বদিউজ্জামান অন্যান্য দিনের ন্যায় বুধবার রাত ৮টার দিকে এক সাথে খাবার খেয়ে স্ত্রীকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। তার ছেলে ও ছেলের বউ একই আঙ্গিনায় পাশের ঘরে ঘুমিয়ে ছিল।

এ অবস্থায় দূর্বৃত্তরা রাতের কোন এক সময় চেতনানাশক পদার্থ ব্যবহার করে তাদের অচেতন করেছে। বৃহস্পতিবার সকালে ওই পরিবারের লোকজন ঘুম থেকে না উঠলে প্রতিবেশী লোকজনের সন্দেহ হয়। তখন প্রতিবেশীরা ঘরে ঢুকে বদিউজ্জামেনর পরিবারের সদস্যদের অচেতন অবস্থায় উদ্ধার করে। এসময় বদিউজ্জামানের ঘরে সিঁধ কাটার চিহ্ন দেখা গেলেও রাসেলের ঘরে ঢোকার কোন পথ ছিল না।

এ ঘটনায় বাড়ির কোন মালামাল খোয়া যায়নি। ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পর জ্ঞান ফিরে পেয়ে বদিউজ্জামান বলেন, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছি। এরপর কি ভাবে এ ঘটনা ঘটেছে তার কিছুই বলতে পারছি না। ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মাদ সালেহ বলেন, চেতনানাশক পদার্থ ব্যবহার করে একই পরিবারের ৪জনকে অজ্ঞান করা হয়েছে। তাদের হাসাপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে অসুস্থ ব্যক্তিরা শঙ্কামুক্ত রয়েছে।

ধুনট থানার অফিসার ইনাচর্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। রহস্যজনক এই ঘটনাটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি