৬ মে ২০২৬

ধুনটে শিক্ষার্থীকে পিটিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে শিক্ষার্থীকে পিটিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ী

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট পৌর এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় সোহেল রানা (২০) নামে এক কলেজছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। সোহেল রানা পৌর এলাকার সদরপাড়ার মতিউর রহমানের ছেলে এবং ধুনট সরকারি কলেজের একাদশ শ্রেনীর দ্বিতীয় বর্ষের ছাত্র। আহত কলেজছাত্রকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, পৌর এলাকার সদরপাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ তাকে কয়েক দফা গ্রেপ্তারের পর আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে সে আবারো মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। তার মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে সোহেল রানা। এতে সোহেল রানার উপর ক্ষুদ্ধ হয়ে ওঠে শরিফুল।

এক পর্যায়ে শনিবার রাত ১০টার দিকে শরিফুলকে মাদক দ্রব্য বিক্রয়ে বাধা দেয় সোহেল রানা। এ সময় শরিফুল ক্ষুদ্ধ হয়ে হামলা চালিয়ে সোহেল রানাকে পিটিয়ে জখম করে। এ ঘটনায় শরিফুলের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ বলেন, এলাকায় মাদক ব্যবসায়ীদের তৎপরতা বেড়ে গেছে। এ বিষয়টি নিয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় একাধিক বার আলোচনা করেও কোন কাজ হচ্ছে না। ফলে এলাকায় অপরাধ প্রবণতা বাড়ছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে শরিফুল পালিয়ে গেছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি