৭ মে ২০২৬

ধুনটে শিক্ষাবৃত্তি পেল ৩২ কৃতি শিক্ষার্থী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে শিক্ষাবৃত্তি পেল ৩২ কৃতি শিক্ষার্থী

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) : বগুড়ার ধুনট উপজেলায় চৌকিবাড়ি ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৩২জন কৃতি শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

শুক্রবার উপজেলার পাঁচথুপী-নছরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রচেষ্টা স্বাবলম্বী সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির নগদ অর্থ, সনদ ও ক্রেস্ট তুলে দেয়া হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন প্রচেষ্টা স্বাবলম্বী সংস্থার পরিচালক ফিরোজ আহম্মেদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাঁচথুপী-নছরতপুর জাহের আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীম, পাঁচথুপী-নছরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বহুলুল হক রুবেল, বিশ্বহরিগাছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহিদ হাসান বিপ্লব, বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরুল কায়েস খান, শিক্ষক আব্দুল খালেক,রেজভী আহম্মেদ, সমাজসেবক বদিউজ্জামান মিল্টন, আব্দুস সালাম মন্ডল, খলিলূর রহমান, ডা: করিম, প্রচেষ্টা স্বাবলম্বী সংস্থার ব্যবস্থাপক শরীফ উদ্দিন,হিসাবরক্ষক নজরুল ইসলাম, শিক্ষার্থী ইসরাত জাহান মেধা, ইসরাত জাহান অন্তর, নাবিল্লাহ হাসান বর্ষা, জেরিন খাতুন, সুরাইয়া আক্তার কুসুম প্রমুখ। অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ের ১০জন ও মাধ্যমিক পর্যায়ের ২২জন কৃতি শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির নগদ অর্থ ও সনদ এবং ২জন সেরা শিক্ষার্থীকে ক্রেস্ট দেওয়া হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি