ধুনটে শিক্ষা সেবিকাদের প্রশিক্ষন কর্মশালা
ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচীর আওতায় বগুড়ার ধুনট উপজেলায় শিক্ষা সেবিকাদের নিয়ে ২ দিনের প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে বেসরকারি সংস্থা আশা’র আয়োজনে গোসাইবাড়ি ব্রাঞ্চে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশা’র ধুনট অঞ্চলের রিজিওনাল ম্যানেজার আফজাল হোসেন। আশা’র গোসাইবাড়ি-০১ ব্রাঞ্চ ম্যানেজার আশীষ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোসাইবাড়ি-০২ ব্রাঞ্চ ম্যানেজার চন্দ্র কিশোর সাহা, সহকারী ম্যানেজার বেলাল হোসেন ও পলাশ উদ্দিন প্রমুখ। ২ দিনের এ কর্মশালায় আশার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের ১৫জন শিক্ষা সেবিকা অংশ নেন।
উল্লেখ্য উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নে ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫২৫জন দরিদ্র শিক্ষার্থীকে আশার ১৫জন শিক্ষা সেবিকা পাঠদান করেন। প্রাক প্রাথমিক থেকে শুরু করে ২য় শ্রেণী পর্যন্ত প্রতি গ্রুপে ৩৫জন করে শিক্ষার্থী নিয়ে বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত পাঠদান করানো হয়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি