ধুনটে সেলাইমেশিন পেল ২৪ দুস্থ মহিলা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ২৪জন দুস্থ মহিলার মাঝে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় ধুনট সদর ইউনিয়ন পরিষদে চত্বরে সেলাইমেশিন বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি সহকারি কমিশনার (ভূমি) জিনাত রেহানা।
লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) প্রকল্পের আওতায় ২০১৭-২০১৮ অর্থ বছরের অর্থায়নে ও ২০১৮-২০১৯ অর্থ বছরের বাস্থবায়নে উক্ত সেলাইমেশিন বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাল লাল মিয়া, সচিব মোজাহিদুল ইসলাম, ইউনিয়ন পরিষদের উপ-সহকারি প্রকৌশলী সুলভ কুমার ঘোষ, ইউপি সদস্য নুরুন্নবী আকন্দ, রিনা খাতুন ও আসমত আলী প্রমুখ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি