৪ মে ২০২৬

ধুনটে শীতবস্ত্র পেল ২৫০ হতদরিদ্র পরিবার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে শীতবস্ত্র পেল ২৫০ হতদরিদ্র পরিবার

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনট উপজেলায় বেসরকারি সংস্থা পোভার্টি ইরাডিকেশন প্রোগ্রাম’র (পিইপি) প্রকল্প ডিআইডিপি’র উদ্যোগে গোসাইবাড়ি-ভান্ডারবাড়ি ইউনিয়নের ২৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলা গোসাইবাড়ি প্রতিভা মডেল একাডেমী প্রাঙ্গনে দাতা সংস্থা পেনি আপেল’র (ইউকে) অর্থায়নে উইন্টার ইমারজেন্সি কর্মসূচীর আওতায় উক্ত সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা। ঢাকা পিইপি’র সহকারী পরিচালক (অর্থ ও প্রশাসন) এমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর রবিউল ইসলাম,উপজেলা তথ্য সেবা কর্মকর্তা আঞ্জুমান আরা সুফিয়া, ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, বগুড়া পিইপি’র জেলা মাঠ সমন্বয়কারী আব্দুল খালেক, ঢাকা পিইপি’র সিনিয়র মাঠ সমন্বয়কারী রবিউল আউয়াল, বগুড়া পিইপি’র সিনিয়র ডিজাইনার কামরুল ইসলাম, সমাজসেবক ভোলা মীর,প্রতিভা মডেল একাডেমী’র পরিচালক হারুন-অর-রশিদ, ডিআইডিপি’র মাঠ সমন্বয়কারী দিলীপ কুমার, সোহেল রানা, এসআইডিপি’র মাঠ সমন্বয়কারী মামুনুর রশিদ, ইউপি সদস্য শিউলী বেগম, ডিআইডিপি’র ইউনিয়ন মাঠ সমন্বয়কারী শাহ আলম ও সমাজকর্মী জিয়াউল হক প্রমুখ।

উল্লেখ্য অনুষ্ঠানে হতদরিদ্র ৮০টি পরিবারের মাঝে কম্বল, ৮০টি পরিবারের মাঝে শিশু সোয়েটার, ৮০টি পরিবারের বড়দের সোয়েটার, ৮টি পরিবারের মাঝে ঢেউটিন ও ২টি পরিবারকে বাসগৃহ মেরামতের জন্য নগদ অর্থ দেয়া হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি