৪ মে ২০২৬

ধুনটে সবুর হত্যা মামলার আসামীরা অধরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে সবুর হত্যা মামলার আসামীরা অধরা

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের সদস্য আব্দুস সবুর (৩৫) নামে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা মামলার আসামীরা ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। হত্যাকান্ডের ১১ দিন অতিবাহিত হলেও এই মামলার ১৪ জন আসামীর মধ্যে একজনকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ফলে নিহত যুবলীগ নেতার স্বজনদের মাঝে চরম হতাশা বিরাজ করছে।

মামলা সূত্রে জানা যায়, আব্দুস সবুর পেশায় গবাদিপশুর পল্লী চিকিৎসক। নিহত সবুর উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের আব্দুর রহিম ফকিরের ছেলে। তার সাথে প্রতিবেশী স্কুলশিক্ষক নুরুল ইসলাম ফকির ও তার ভাতিজা নিমগাছি ইউনিয়ন যুবলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক কামরুল হাসানের জমিজমা নিয়ে বিরোধ ছিল।

গত ২০ নভেম্বর (বুধবার) বিকেল ২টার দিকে আব্দুস সবুর পেশাগত কারনে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। তার বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দুরে রাস্তায় পৌছলে ঘাতকরা পথরোধ করে দেশীয় তৈরী অস্ত্র দিয়ে কুপিয়ে সবুরকে হত্যা করে। ঘটনার পর থেকে হত্যাকান্ডের সাথে জড়িতরা পলাতক রয়েছে।

এ ঘটনায় নিহত আব্দুস সবুরের স্ত্রী ফাতেমা খাতুন বাদী হয়ে ২২ নভেম্বর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় উপজেলার ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নান্দিয়ারপাড়া গ্রামের নুরুল ইসলাম ফকির ও তার স্ত্রী মর্জিনা খাতুন এবং ভাতিজা বহিস্কৃত যুবলীগ নেতা কামরুল হাসানসহ ১৪জনকে আসামী করা হয়েছে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এ মামলার আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি