৮ মে ২০২৬

ধুনটে সাংস্কৃতিক শিক্ষাকেন্দ্রের উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে সাংস্কৃতিক শিক্ষাকেন্দ্রের উদ্বোধন

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় বাংলাদেশ ধ্রুব সাংস্কৃতিক পরিষদের অনুমোদনে চিত্তরঞ্জন সাংস্কৃতিক শিক্ষাকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ভরণশাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন প্রধান অতিথি ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ।

ভরণশাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক, ধুনট পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রকিবুল হাসান, সাংবাদিক মাসুদ রানা, আমিনা মনছুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম, জিএমসি কলেজের প্রভাষক তোফাজ্জল হোসেন, গীতিকার মোফাজ্জল হোসেন, বেহালা বাদক তুফান চন্দ্র, সঙ্গীতশিল্পী বেলাল হোসেন, আশরাফুল আলম, সঙ্গীত প্রশিক্ষক সেলিনা সুলতানা লিখন, চিত্তরঞ্জন সাংস্কৃতিক শিক্ষাকেন্দ্রের অধ্যক্ষ চিত্তরঞ্জন বর্মন, প্রশিক্ষক নুরুল ইসলাম, যজ্ঞেশ্বর রায় ও খলিলূর রহমান প্রমুখ। উল্লেখ্য, চিত্তরঞ্জন সাংস্কৃতিক শিক্ষাকেন্দ্রে শিশু থেকে শুরু করে সববয়সী সঙ্গীতানুরাগীদের আবৃত্তি, গান, তবলা, হারমোনিয়াম, গিটার, বেহালা, বাঁশি, নৃত্যসহ বিভিন্ন ধরনের সংগীত এবং চারুকারু বিষয়ে প্রশিক্ষনের ব্যবস্থা রয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি