ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে বগুড়ার ধুনট পৌর এলাকায় ৫৬০ মিটার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে পৌরসভার ৫নং ওয়ার্ডের গোসাইবাড়ি রোড হতে সদর দূর্গা মন্দির পর্যন্ত ১৮ লাখ ৫৫হাজার টাকা ব্যয়ে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি মেয়র এজিএম বাদশাহ।
এ সময় উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার কাউন্সিলর শাহজাহান আলী, সাবেক কাউন্সিলর আমজাদ হোসেন, পৌরসভার কার্যসহকারী মাহমুদুল ইসলাম টুকু, আওয়ামী লীগ নেতা আনজেল হোসেন, ঠিকাদার প্রতিষ্ঠান জননী কনস্ট্রাকশনের স্বত্ত্বাধিকারী ফরহাদ হোসেন ও সমাজসেবক সৈয়দ আলী প্রমুখ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]