ধুনটে পুলিশকে সুরক্ষা সরঞ্জামাদি ও ঔষধ দিল উপজেলা প্রশাসন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: করোনার পরিস্থিতি মোকাবেলার জন্য বগুড়ার ধুনট থানা পুলিশের মাঝে সুরক্ষা সরঞ্জামাদি ও ঔষধ বিতরণ করছে উপজেলা প্রশাসন। সুরক্ষা সরঞ্জামাদি ও ঔষধের মধ্য ছিল পিপিই, হ্যান্ড স্যাটিসাইজার, মাস্ক, গ্লোভস, সাদা চশমা, ফেস শীলড, জিংক ও সিভিট ট্যাবলেট।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালার হাতে এসব সামগ্রী তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা, গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারমান গোলাম হোসেন সরকার, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারমান এমএ তারেক হেলাল ও গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারমান ময়নুল হাসান মুকুল প্রমুখ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি