৬ মে ২০২৬

ধুনটে প্রয়াত মাদরাসা শিক্ষকের স্মরণ সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে প্রয়াত মাদরাসা শিক্ষকের স্মরণ সভা

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলার চিথুলিয়া বালিকা দাখিল মাদরাসার এবতেদায়ী শাখার সহকারী মৌলভী শিক্ষক প্রয়াত আবুল হোসেনের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরের দিকে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি শাহ আলম। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই খোকন।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী মহসিন আলম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, চিথুলিয়া বালিকা দাখিল মাদরাসার সুপার একরামুল হক, চালাপাড়া দাখিল মাদরাসার সুপার আল আমিন, সোনাহাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মতি, চিথুলিয়া বালিকা মাদরাসার সহকারী সুপার গোলাম ফারুক, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, নূর ইসলাম, আব্দুস সালাম, শামীম আহমেদ, আব্দুর রহমান, নার্গিস খাতুন, আরজিনা খাতুন, মাকসুদা খাতুন ও রহিমা খাতুন প্রমুখ। উল্লেখ্য গত ১০ ফেব্রুয়ারী হৃদরোগে আক্রান্ত হয়ে শিক্ষক আবুল হোসেন নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি