৬ মে ২০২৬

ধুন‌টে প্র‌নোদনার টাকা পেলেন নন-এমপিও শিক্ষক-কমর্চারীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুন‌টে প্র‌নোদনার টাকা পেলেন নন-এমপিও শিক্ষক-কমর্চারীরা

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা : বগুড়ার ধুনট উপ‌জেলায় নন-এম‌পিও কা‌রিগ‌রি ও মাদ্রাসা শিক্ষা প্র‌তিষ্ঠা‌নের ৩০০জন শিক্ষক-কর্মচারীর ম‌াঝে প্রধানমন্ত্রীর ঘো‌ষিত বি‌শেষ প্র‌নোদনার প্রদানের চেক বিতরণ করা হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার দুপুর সা‌ড়ে ১২টায় ধুনট সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য় প্রাঙ্গনে চেক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অ‌তি‌থি বগুড়া-৫ আস‌নের জাতীয় সংসদ সদস্য বীরমু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব হা‌বিবর রহমান। ধুনট উপ‌জেলা নির্বা‌হি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহ‌ন্তের সভাপতি‌ত্বে অনু‌ষ্ঠিত সভায় বিশেষ অ‌তি‌থির বক্তব্য রা‌খেন ধুনট উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান মহ‌সিন আলম, ধুনট উপ‌জেলা মাধ্য‌মিক শিক্ষা কর্মকর্তা শ‌ফিউল আলম, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) কৃপা সিন্ধু বালা, নন-এম‌পিও ক‌লেজ শিক্ষক আ‌লিম আল রাজী বু‌লেট ও মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ। অনুষ্ঠা‌নে ধুনট উপ‌জেলার ২৪৮জন নন-এমপিও শিক্ষক‌কে ৫হাজার টাকা ক‌রে এবং ৫২জন কর্মচারীর ম‌ধ্যে আড়াই হাজার টাকা ক‌রে মোট ১৩লাখ ৭০হাজার টাকার চেক বিতরণ করা হয়।

বিপি/ আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি