৮ মে ২০২৬

ধুনটে প্রাথমিকের মডেল টেস্ট পরীক্ষায় শতভাগ উপস্থিতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে প্রাথমিকের মডেল টেস্ট পরীক্ষায় শতভাগ উপস্থিতি

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনট উপজেলায় ১৯টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী মডেল টেস্ট পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। এতে উপজেলার ২০২টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অংশ গ্রহন করে। পরীক্ষায় মোট শিক্ষার্থীর সংখ্যা ৬হাজার ৭০৩জন।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, রোববার থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী মডেল টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬দিন ব্যাপী এ পরীক্ষা চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের পরীক্ষায় ২০২টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অংশ নিয়েছে। প্রথম দিন ইংরেজি বিষয়ের পরীক্ষায় কোন শিক্ষার্থীকে বহিস্কারের ঘটনা ঘটেনি।

ধুনট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিও) কামরুল হাসান জানান,উপজেলার ১৯টি কেন্দ্রে একযোগে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি