৮ মে ২০২৬

ধুনটে প্রান্তিক খামারিদের প্রনোদনা প্রদান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে প্রান্তিক খামারিদের প্রনোদনা প্রদান

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্টের ফেজ-২ (এনএটিপি-২) আওতায় বগুড়ার ধুনট উপজেলায় প্রান্তিক ছাগল পালন খামারিদের মাঝে প্রনোদনা হিসেবে নগদ অর্থ, খাদ্য ও উপকরণ প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গনে ০৬জন নারী ও ০৪জন পুরুষ সিআইজি ছাগল পালন প্রদর্শনী খামরির হাতে এসব প্রনোদনা উপকরণ তুলে দেন ধুনট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম।

প্রনোদনা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভ্যাটেরেনারি সার্জন ডা. মনিরুল ইসলাম, উপজেলা লাইভ স্টক এক্সটেনশন কর্মকর্তা ডা. শিউলী আকতার, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ার হোসেন, এনআইটিপি প্রকল্পের মাঠ সহকারী মাসুদ রানা, পশু চিকিৎসক রনজু আহমেদ, খামারি হোসনেয়ারা খাতুন ও মিঠু মিয়া প্রমুখ। উল্লেখ্য, এনআইটিপি-২ এর আওতায় উপজেলার ১০টি ইউনিয়নের সিআইজি ছাগল পালন প্রদর্শনীর ১০জন খামারিদের মাঝে প্রনোদনা হিসেবে নগদ অর্থ, দানাদার খাবার, ভিটামিন, ইঞ্জেকশন ভায়াল, ছাগলের মাচা, সাইন বোর্ড, রেজিষ্টার খাতা ও কলম বিতরণ করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি