৭ মে ২০২৬

ধুনটে পপি রানীর ঈদ উপহার পেল মহিলা আ’লীগ নেত্রীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে পপি রানীর ঈদ উপহার পেল মহিলা আ’লীগ নেত্রীরা

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানীর পোদ্দার ব্যক্তিগত তহবিল থেকে দলীয় নেত্রীদের মাঝে শাড়ি ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন।

শনিবার সকাল দুপুর ১২টার দিকে ধুনট উপজেলা পরিষদের প্রাঙ্গনে উপজেলা ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ৩০জন নেত্রী ও কর্মীর মাঝে এসব শাড়ি ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে পপি রানীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানীর পোদ্দার, ধুনট সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাকী খাতুন, যুগ্ম সম্পাদক ফেন্সী খাতুন, চিকাশি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঞ্জু খাতুন, নিমগাছী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আঞ্জুমান আরা, বিলকিছ খাতুন ও মথুরাপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামিলা খাতুন প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি