ধুনটে পৌরসভায় ভিজিএফ কার্ডের চাল বিতরণের উদ্বোধন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া)থেকে: বগুড়ার ধুনট পৌরসভার ৯টি ওয়ার্ডের দুস্থ পরিবারের মাঝে ঈদের বিশেষ বরাদ্ধের ভিজিএফ কার্ডের চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে ধুনট পৌরসভা প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে চাল বিতরণের উদ্বোধন করেন পৌরসভার মেয়র এজিএম বাদশাহ।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার কাউন্সিলর শাহজাহান আলী, আলী আজগর মান্নান, রনজু মল্লিক, পৌরসভার সচিব শাহিনূর ইসলাম, উচ্চমান সহকারী নয়ন মাহমুদ, বাজার পরিদর্শক জহুরুল মল্লিক, সহকারী কর আদায়কারী খলিলূর রহমান ও টিকাদান সহকারী আনোয়ার মল্লিক প্রমুখ।
উল্লেখ্য পৌরসভার ৩ হাজার ৮১জন দুস্থ পরিবারের মাঝে ঈদের বিশেষ বরাদ্দের ভিজিএফ কার্ডের জনপ্রতি ১৫ কেজি করে চাল দেয়া হবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি