ধুনটে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযানে ২০০ সংযোগ বিচ্ছিন্ন

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় অভিযোগে পল্লী বিদ্যুতের প্রায় ২০০টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসের কর্মকর্তা।
পল্লী বিদ্যুত অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় পল্লী বিদ্যুতের আবাসিক ও বানিজ্যিক প্রায় ৫৮ হাজার গ্রাহক রয়েছে। এসব গ্রাহকের নিকট প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা বকেয়া রয়েছে। বার বার তাগিদ দেওয়ার পরও গ্রাহকেরা বিদ্যুৎ বিল পরিশোধ করছে না। ফলে ৯ জুন থেকে বকেয়া বিল আদায়ের জন্য মাঠে নেমেছেন পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও কর্মচারীরা।
উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৬০ লাখ টাকা আদায় করেছে। তবে যে সকল গ্রাহক বিল পরিশোধে ব্যর্থ হয়েছে তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সেই হিসেব অনুযায়ী রোববার বিকেল পর্যন্ত প্রায় ২০০টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আগামী ৩০জুন পর্যন্ত বকেয়া বিল আদায়ের প্রক্রিয়া চলমান থাকবে।
এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করায় ওই সব গ্রাহকেরা চরম দূর্ভোগে পড়েছে। বিদ্যুৎ চালিত কারখানার মালিক শ্রমিকেরা পথে বসার উপক্রম হয়েছে। বিদ্যুৎবিহীন বাসা বাড়িতে ভুতড়ে পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। এছাড়া ভ্যাপসা গরমে জীবন অতিষ্ট হয়ে উঠেছে। বয়েকা বিল পরিশোধ করেও পুণঃ সংযোগ পেতে হয়রানীর শিকার হচ্ছে গ্রাহকেরা।
উপজেলা সদরে কুঠিবাড়ি গ্রামের ব্যবসায়ী গুপিনাথ কর্মকার জানান, গত ছয় মাসে তার প্রায় সাড়ে ১১হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। সময় মত বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। বকেয়া বিল পরিশোধ করে পুনরায় সংযোগ নেওয়ার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
ধুনট পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম বিজয় কুন্ডু জানান, অনেক গ্রাহক বিদ্যুৎ ব্যবহার করলেও নিয়মিত বিল পরিশোধ করে না। জুন মাসের মধ্যে বিল পরিশোধের জন্য বার বার তাগিদ দেওয়ার পরেও বিল পরিশোধ করেনি। এ কারনে উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশে তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি