৮ মে ২০২৬

ধুনটে পারিবারিক সাইলো বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে পারিবারিক সাইলো বিতরণ

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট পৌর এলাকায় খাদ্য অধিদপ্তরের অর্থায়নে আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্পের আওতায় ২০০টি কৃষক পরিবারের মাঝে খাদ্যশস্য ও বীজ নিরাপদভাবে সংরক্ষণের জন্য পারিবারিক সাইলো বিতরণ করা হয়েছে।

রোববার ধুনট পৌরসভা কার্যালয় প্রাঙ্গনে পারিবারিক সাইলো বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা।

উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, সচিব শাহীনুর ইসলাম, ধুনট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, ধুনট উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা জুয়েল হোসেন, কাউন্সিলর শাহজাহান আলী, রনজু মল্লিক, সোলায়মান আলী, নিরঞ্জন কুমার দাস, রেনুকা খাতুন, শিল্পী খাতুন ও ডিপিডিএস’র মাঠ সমন্বয়কারী গোলাম মোর্শেদ ভূইয়া প্রমুখ। উল্লেখ্য, ধুনট উপজেলায় ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রায় ৮হাজার কৃষক পরিবারের মাঝে পারিবারিক সাইলো বিতরনের লক্ষ্যমাত্রা রয়েছে। ৭০ লিটার ধারণ ক্ষমতার সম্পন্ন সাড়ে ৬কেজি ওজনের প্রতিটি পারিবারিক সাইলোর মূল্য ধরা হয়েছে ৮০টাকা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি