৪ মে ২০২৬

ধুনটে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনট উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের শতভাগ ভালো ফলাফল নিশ্চিত ও বিদ্যালয়ের লেখাপড়ার মান উন্নয়ন করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার বিশ্বহরিগাছা বহালগাছা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভূট্টো। বিশ্বহরিগাছা বহালগাছা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এসএম জাহিদ হাসান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আজাহার আলী খান, বিশ্বহরিগাছা বহালগাছা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলার রহমান, ম্যানেজিং কমিটির সদস্য আহসান হাবিব, জাকারিয়া হাবিব, মিল্টন আজিজ, ইসমাইল হোসেন, প্রভাষক আব্দুস সবুর, অভিভাবক হাফিজুর রহমান মুঞ্জু, এসএম খলিলূর রহমান, অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম, শেখ সাদী ও তারেক আজিজ প্রমুখ।

উল্লেখ্য, ২০২০ সালের এসএসসি পরীক্ষায় বিশ্বহরিগাছা বহালগাছা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে ৫৮জন শিক্ষার্থী অংশ গ্রহন করবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি