ধুনটে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিকের ঈদ উপহার অসহায় নারীদের মাঝে বিতরণ করা হয়েছে।
রোববার দুপুর ১টার দিকে ধুনট পৌরসভার ৫নং ওয়ার্ড এলাকায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতানা রাজিয়া পান্নার সহযোগীতায় এসব ঈদ উপহার নারীদের হাতে তুলে দেয়া হয়। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী পোদ্দার।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ধুনট পৌর আওয়ামী লীগ নেতা সুনীল সাহা, ধুনট সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফেন্সী খাতুন প্রমুখ। অনুষ্ঠানে ঈদ উপলক্ষ্যে ১০০জন নারীর হাতে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি