৫ মে ২০২৬

ধুনটে অবৈধ বালুমহাল গুঁড়িয়ে দিলেন ইউএনও

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে অবৈধ বালুমহাল গুঁড়িয়ে দিলেন ইউএনও

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও ইউনিয়ন যুবলীগের সদস্য রবিউল ইসলাম উৎসবে অবৈধ বালুমহাল গুড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবার সন্ধ্যার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজিয়া সুলতানা ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ওই ২টি অবৈধ বালুমহাল গুড়িয়ে দেন। ইউএনও অফিস সূত্রে জানা যায়, উপজেলার রামনগর বাজার এলাকায় বাঙ্গালী নদী থেকে খননযন্ত্র (শ্যালো মেশিন) দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে বালু উত্তোলন করেন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম। এছাড়া একই এলাকায় হাসাপোটল বাঙ্গালী নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করেন যুবলীগ নেতা রবিউল ইসলাম উৎসব।

সংবাদ পেয়ে ২টি অবৈধ বালুমহালে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে বালু উত্তোলনের খননযন্ত্র, প্লাষ্টিকের পাইপ পুড়িয়ে দিয়েছেন। এছাড়া ২টি বালুমহালে মজুদ রাখা বালু জব্দ করেছেন। এদিকে ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি