ধুনটে নতুন জাতের ব্রিধান-৮১ শস্য কর্তনের উদ্বোধন

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা : বগুড়ার ধুনট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় কৃষি প্রযুক্তি ফেজ-২’র (এনএপিপি-২) আওতায় রবি মৌসুমে ভেলিডেশন ট্রায়াল প্রদর্শনীর নতুন জাতের ব্রি ধান-৮১ শস্য কর্তনের উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে উপজেলার চালাপাড়া গ্রামের সোনা বাসস্ট্যান্ড এলাকায় নতুন জাতের এ শস্য কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহসিন আলম। ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাবুদ্দিন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মুঞ্জুরুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সোবহান, ফজলার রহমান, তাহেরা ইয়াসমিন, জুয়েল হোসেন, জাকারিয়া ইসলাম ও কৃষক শহিদুল ইসলাম প্রমুখ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি