৫ মে ২০২৬

ধুনটে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় একাত্তরের মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমিটি ও ধুনট উপজেলা শাখার উদ্যোগে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কলামিষ্ট ও মুক্তিযোদ্ধার সন্তান রেজাউল হক মিন্টু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র ও মুক্তিযোদ্ধার সন্তান এজিএম বাদশাহ, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. তোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী ভূঁঞা, একাত্তরের মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নরুল হুদা।

অনুষ্ঠান্যে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার গোলাম ওহাব, বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন, ধুনট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা সাবেত আলী ও বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি