৭ মে ২০২৬

ধুনটে মশক নিধন কর্মসূচীর উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে মশক নিধন কর্মসূচীর উদ্বোধন

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া)থেকে: বগুড়ার ধুনট পৌরসভা এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে মশক নিধন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহানা, জিএম রাশেদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, পৌর সচিব শাহীনূর ইসলাম, প্রকৌশলী আবু হাসান ভূইয়া, কাউন্সিলর শাহজাহান আলী, রনজু মল্লিক, ফজলুল হক, পৌরসভার কার্যসহকারী মাহমুদুল ইসলাম নয়ন, বাজার পরিদর্শক জহুরুল মল্লিক ও ঠিকাদার আব্দুল মোমিন সোহেল প্রমুখ।

এর আগে ধুনট উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অর্থায়নে গৃহহীন বৃষ্ণবালার জন্য ২লাখ ৫৮হাজার টাকা ব্যয়ে নির্মিত দুর্যোগ সহনীয় বাসগৃহ পরিদর্শন করেন জেলা প্রশাসক। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা, ইউপি চেয়ারম্যান লাল মিয়া, এমএ তারেক হেলাল, ইউপি সচিব মনিরুজ্জামান ও ইউপি সদস্য নুরুন্নবি আকন্দ প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি