৮ মে ২০২৬

ধুনটে মোটরসাইকেল দূর্ঘটনায় স্কুলছাত্র নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে মোটরসাইকেল দূর্ঘটনায় স্কুলছাত্র নিহত

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় মোটরসাইকেল চালানোর সময় অসাবধাণতাবসত গাছের সাথে ধাক্কা লেগে সবুজ হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৮টার দিকে ধুনট উপজেলার মথুরাপুর-ধানঘরা সড়কের পিরহাটি তালতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সবুজ হোসেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের শ্যামগাঁতী গ্রামের ছাবেদ আলীর ছেলে এবং মুলতানি পারভিন শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার নবম শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, অনেক দিন ধরে মা-বাবার নিকট মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না ধরে সবুজ হোসেন। ছেলের বায়না পুরণ করতে শুক্রবার সন্ধ্যার দিকে শহর থেকে একটি নতুন মোটরসাইকেল কিনে দেন বাবা। শনিবার সকালের দিকে বাবার কিনে দেওয়া নতুন মোটরসাইকেলটি চালিয়ে বাড়ি থেকে বের হয় সবুজ হোসেন। বাড়ি থেকে মাত্র এক কিলোমিটার পথ পাড়ি দিতেই মথুরাপুর-ধানঘরা সড়কের পিরহাটি তালতলা এলাকায় রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে সবুজ হোসেন আহত হয়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ায় সময় ঘটনাস্থলের অদুরে সবুজ হোসেন মারা গেছে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। এ বিষয়ে ওই পুলিশ কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি